Preposition
Preposition -পদান্বয়ী অব্যয়
- ছোট জায়গার নামের আগে at বসে
- সময়ের আগে at বসে।
- গতি বোঝাতে at বসে।
- মূল্য বোঝাতে at বসে।
Ex-i) Rice is sold at 65 tk.
- রাত বোঝাতে at বসে।
- স্থির কিছুর আগে at বসে।
- দুপুর বোঝাতে at বসে।
- বয়স বোঝাতে at বসে।
- দক্ষতা বোঝাতে at বসে।
- দলবদ্ধ কাজের পূর্বে at বসে।
- কিছু/কেউ কোথাও অবস্থিত বা যেখান কিছু ঘটেছে বোঝাতে At বসে।
- Ex-
ii) We changed at crewe.
iii) They arrived late at the airport.
In-ভিতরে বা মধ্যে
- বড় সময়ের পূর্বে In বসে।
- বড় জায়গার পূর্বে In বসে।
- Ex-Kamal lives in London.
- সকাল, বিকাল, সংখ্যা, মাস, ঋতু এবং বছরের পূর্বে in বসে।
- কোনো কিছুর ভেতরে অবস্থিত বোঝাতে in বসে।
- সীমানার মধ্যে বোঝাতে in বসে।
- ভবিষৎকালে ব্যাপক সময় বোঝাতে in বসে।
- কোনো কিছুর অবস্থা বোঝাতে In বসে।
- দেশের নামের আগে in বসে।
- দিকের নামের আগে in বসে।
- শতাব্দীর পূর্বে In বসে।
- world, earth, universe-এর আগে In বসে।
On/Upon-উপরে
কোনো কিছুর উপরিতলের সংস্পর্শ বোঝাতে on বসে।Ex-1. The book is on the table.
নিদিষ্ট দিন বা তারিখের আগে on বসে।
Ex- 1. He came on Monday.
2. I received him on the 10th January.
উপলক্ষ বোঝাতে On বসে।
Ex-1.Rime invited me on her birthday.
নির্ভরশীলতা বা কারো উপর নির্ভর করা বোঝাতে On বসে।
Ex-1. The cow lives on grass.
ii. She depends on her husband.
পৃথিবীর আগে on বসে।
Ex-1. We live on the earth.
কোন কিছু বা কারো দ্বারা Support বা সমথর্ন বা সহায়তা দেওয়া হয়েছে এমন বোঝাতে On বসে।
Ex-
1. She was standing on one foot.
2. Try lying on your back.
3. Hang your coat on that hook.
যানবাহনকে মাধ্যম হিসেবে ব্যবহার করে তার উপর যাওয়া বা আসা বোঝাতে On বসে।
Ex-
i) He was on the plane from New York.
ii) To travel on the bus/tube/coach.
iii) I came on my bike.
iv) A woman on horseback.
কিছু দিয়ে, কিছু ব্যবহার করে বোঝাতে যে মাধ্যম ব্যবহার করা হয় তার পূর্বে On বসে।
Ex-
i) Raju played a tune on his guitar.
ii) The information is available on the internet.
iii) We spoke on the phone.
দিক দেখানোর জন্য on ব্যবহৃত হয়।
Ex-
i) Close the window on your left.
ii) Pick up the gun on the right.
একটি জায়গায় বা কাছাকাছি জায়গায় বোঝাতে On বসে।
Ex-
i) A town on the coast.
ii) A house on the Thames.
কোনো কিছুর ভিত্তি বা কারণ দেখাতে On ব্যবহৃত হয়।
Ex-
i) A story based on fact.
ii) On their advice, I applied for the job.
Exact time বা সঠিক সময় বোঝাতে On বসে।
Ex-
i) On arriving home I discovered they had gone
ii) Please report to reception on arrival.
By-দে, দিয়ে, দ্বারা
কীভাবে বা কোন উপায়ে কিছু করা হয় তা দেখানোর জন্য By ব্যবহৃত হয়।Ex-
i) The house is heated by gas.
ii) May I pay by credit card?
iii) To travel by boat/bus/car/plane.
কারো বা কোন কিছুর পাশে বোঝাতে By বসে।
Ex-
i) A house by the river.
ii) The telephone is by the window.
iii) Come and sit by me.
কোন কাজ কে করেছে বা যার দ্বারা ক্রিয়া সম্পাদন করা হয় এমন কিছু বুঝাতে Passive voice এ তার আগে By ব্যবহৃত হয়।
Ex-
i) He was knocked down by a bus.
ii) Rice is eaten by me.
ভবিষ্যতের (উল্লেখিত) নিদিষ্ট সময়ের আগে By বসে।
Ex-
i) Can you finish the work by five o'clock?
ii) I'll have it done by tomorrow.
iii) By this time next week we'll be in New York.
iv) He ought to have arrived by now/by this time.
কোনো বিশেষ Noun-এর আগে যাতে The ব্যবহৃত হয় না; Preposition এর পরিবর্তে By বসে।
Ex-
i) They met by chance.
ii) I did it by mistake.
ডিগ্রী বা পরিমাণ দেখাতে By ব্যবহৃত হয়।
Ex-
i) The bullet missed him by two inches.
ii) House prices went up by 10%.
অনুসারে বুঝাতে By বসে।
Ex-
i) By my watch it is two o'clock.
ii) I could tell by the look on her face that something terrible had happened.
অতীত কাউকে বা কিছু সম্পর্কে কোন কথা বলতে তার পূর্বে By বসে।
Ex-
i) He walked by me without speaking.
কিছু বা কাউকে স্পর্শ করে আছে; সেই অংশকে বোঝাতে By বসে।
Ex-
i) I took him by the hand.
ii) She seized her by the hair.
কোনো কিছুর পরিমাণ বোঝাতে By বসে।
Ex-
i) The room measures fifteen feet by twenty feet.
কেউ কোথা থেকে আসে বা কেউ কী করে(পেশা বুঝাতে) সেই তথ্য দেওয়ার জন্য By ব্যবহৃত হয়।
Ex-
i) He's German by birth.
ii) They're both doctors by profession.
Without-কোনো কিছু ছাড়া
Ex-
i) They had gone two days without food.
ii) He found the place without difficulty.
iii) She spoke without much enthusiasm.
iv) I got the job without experience.
v) Don’t go without me.
Under-নিচে
তল স্পর্শ করে থাকলে তখন তার আগে Under বসে।Ex-
i) The cat is under the table.
ii) His shoes were under his bed.
নিচে বা কম বোঝাতে under বসে।
Ex-
i) He is under 18.
ii) I have two children under the age of ten.
Below-নিচে
কোনো কিছুর নিচে বোঝাতে below বসে। অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে কোনো স্পর্শ থাকবে না তখন below বসে। Below is just opposite to Under.Ex-
i) He dived below the surface of the water.
ii) Please, do not write below this line.
একটি নিম্ন স্তরে, অবস্থান বুঝাতে Below বসে।
Ex-
i) They live on the floor below.
ii) I could still see the airport buildings far below.
নিম্ন পদে বোঝাতে তার আগে Below বসে।
Ex-
i) This ruling applies to the ranks of Inspector and below.
With-সাথে, দিয়ে, দ্বারা
দিয়ে বা দ্বারা বোঝাতে যে Noun বা Pronoun দিয়ে কাজ করা হয় তার আগে with বসে।Ex-
i) I play with a stick.
কারো/ কিছুর সাথে বোঝাতে with বসে।
Ex-
i)Kalam lives with me.
(ii) I go to school with him.
কাছে বোঝাতে with বসে।
Ex-
i) Naba reads with me.
সত্বেও বোঝাতে with বসে।
Ex-
i) With all his riches, he is not willing to donate something.
কাজের ভাব বোঝাতে with বসে।
Ex-
i) I do the job with much interest.
সাথে বা সঙ্গে বোঝাতে with বসে।
Ex
i) She lives with her parents.
ii) I have a client with me right now.
Of-এর/র
কারো সাথে সম্পর্কিত বোঝাতে of বসে।Ex-
i) Friend of mine.
ii) The love of a mother for her child.
iii) The role of the teacher.
কারো অংশবিশেষ বোঝাতে Of বসে।
Ex-
i) Lid of the box.
ii) The director of the company.
একটি নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসা বা একটি জায়গায় বাস করা বোঝাতে of বসে।
Ex-
i) Woman of Italian descent.
ii) Kazi Nazrul Islam came of a poor family.
বাংলা শব্দের শেষে -এর বা র অর্থে আসলে of বসে।
Ex-
i) A Story of an innocent boy.
ii) A photo of her mother.
iii) A map of Bangladesh.
কারো অন্তর্ভুক্ত বুঝাতে Of বসে।
Ex-
i) City of Dhaka.
ii) The issue of food problems.
কিছু দ্বারা গঠিত বোঝাতে of বসে।
Ex-
The house is made of concrete, iron and cement.
সময়, বয়স, পরিমাপ এবং অভিব্যক্তির সাথে of ব্যবহৃত হয়।
Ex-
i) 2 kilos of potatoes.
iii) A girl of 12.
iii) The fourth of July.
কারো অবস্থান বোঝাতে of বসে৷
Ex-
i) He is just a salary-paid officer of the company.
ii) At the time of revolution his grandfather was born.
Verb দ্বারা গঠিত যে Noun হয় ঐ Noun-এর পরে Of বসে। (Noun পরে ব্যবহৃত Of phrasal-টি হতে পারে অবজেক্ট কিংবা Subject of the action verb.)
Ex-
i) The arrival of the police (= they arrive).
ii) Criticism of the police (= they are criticised).
For-জন্যে/জন্য
উদ্দেশ্য বা জন্য বুঝাতে FOR বসে।Ex-
i) There's a letter for you.
ii)It's a book for children.
কাউকে বা কিছুকে সাহায্য করা বুঝাতে For বসে।
Ex-
i) What can I do for you (= how can I help you)?
ii) Can you translate this letter for me?
উদ্দেশ্য বা ফাংশন দেখানোর জন্য For ব্যবহৃত হয়।
Ex-
i) A pen for writing scripts.
ii) Let's go for a walk.
কারণ (reason/cause) প্রকাশ করতে For বসে।
Ex-
i) The town is famous for its mosques.
ii) She gave me a watch for my birthday.
iii) He got an award for bravery.
কিছু পাওয়ার (to obtain something) জন্যে For বসে।
Ex-
i) He came to me for advice.
ii) For more information, call this number.
iii) There were over fifty applicants for the job
সময়ের দৈর্ঘ্য দেখানোর জন্য For ব্যবহৃত হয়।
Ex-
i) Going away for a few days.
ii) That's all the news there is for now.
দূরত্ব দেখাতে বা বোঝাতে For বসে।
Ex-
i) The roads went on for miles and miles.
কেউ বা কিছু কোথায় যাচ্ছে তা দেখানোর জন্য For ব্যবহৃত হয়।
Ex-
i) Is this the bus for Dhaka?
ii) She knew she was destined for a great future.
একটি নির্দিষ্ট সময়ে কিছু ঘটাবে এমন বুঝাতে For ব্যবহৃত হয়।
Ex-
i) An appointment for May 12
ii) We're invited for 7.30.
বিনিময় বোঝাতে For বসে।
Ex-
i) Copies are available for two 5tk each.
ii) I'll swap these two bottles for that one.
কারো জন্যে বা কোন Company দ্বারা নিযুক্ত বুঝাতে For বসে।
Ex-
i) He's working for an insurance company.
ii) Kamal works for me.
কারো/কিছুর সাথে সংযোগে বুঝাতে For বসে।
Ex-
i) They are anxious for her safety.
ii) Fortunately for us, the weather changed.
প্রতিনিধিত্ব করা বা কারো প্রতিনিধি হিসেবে কাজ করা বুঝাতে For বসে।
Ex-
i) I am speaking for everyone in this department.
ii) The lady came here for her company.
কাউকে সমথর্ন বা সহায়তা করা বুঝাতে For বসে। ( Supporting someone/something)
Ex-
i) You for or against the proposal?
ii) They voted for independence in a referendum.
কারো/কিছু থেকে কি আশা করা যায় তা বিবেচনা করতে For বসে।
Ex-
i) The weather was warm for the time of year.
ii) She's tall for her age.
কতটা কঠিন, প্রয়োজনীয়, আনন্দদায়ক, ইত্যাদি এমন কিছু যা কেউ করতে পারে বা করেছে তা বুঝাতে FOR ব্যবহৃত হয়।
Ex-
i) It's useless for us to continue.
ii) There's no need for you to go.
iii) For her to have survived such an ordeal was remarkable.
iv) The box is too heavy for me to lift.
v) Is it clear enough for you to read?
From-হতে বা থেকে
কোনো স্থান থেকে বা কারো কাছ থেকে শুরু বা যাত্রা হওয়া বুঝাতে From বসে।Ex-
i) She began to walk away from him.
ii) Has the train from Sylhet arrived?
কিছু থেকে উৎপত্তি হওয়া দেখানোর জন্য ব্যবহৃত হয়।
Ex-
i) I'm from Italy.
ii) Documents from the sixteenth century.
কারো কাছ থেকে কিছু পাঠানো হলে যে পাঠায় তার পূর্বে From বসে।
Ex-
i) A letter from my brother.
ii) Information from witnesses.
iii) The man from (= representing) the insurance company.
কোনো সময় থেকে শুরু হওয়া বোঝালে ঐ সময়ের পূর্বে From বসে।
Ex-
i) We're open from 8 a.m. to 7 p.m. every day
.
ii) He was blind from birth.
কারো অবস্থান বা দৃষ্টিভঙ্গি বুঝাতে From ব্যবহৃত হয়।
Ex-
i) You can see the island from here.
ii) From a financial point of view the project was a disaster.
কোনো কিছু থেকে কোনো কিছুর পরিসীমা দেখাতে From ব্যবহৃত হয়।
Ex-
i) The temperature varies from 30 degrees to minus 20.
ii) Conditions vary from school to school.
(from something to something)
এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন বুঝাতে From ব্যবহৃত হয়।
Ex-
i) Things have gone from bad to worse.
ii) Translating from English to Spanish.
iii) You need a break from routine.
দু'জন ব্যক্তি বা দুটি জিনিসের মধ্যে পার্থক্য তৈরি সময় From ব্যবহৃত হয়।
Ex-
i) Is Portuguese very different from Spanish?
ii) I can't tell one twin from the other.
কিছু তৈরি করা হয় যে উপাদান থেকে তার আগে From ব্যবহৃত হয়।
Ex-
i) Steel is made from iron.
কাউকে/কিছুকে অন্য কেউ/কিছু থেকে আলাদা করতে From বসে।
Ex-
i) The party was ousted from power after eighteen years.
Between-মধ্যে
দুইয়ের মধ্যে বুঝাতে Between বসে।Ex-
i) Divide the mongo between two friends.
Among-মধ্যে
তিন বা তার অধিক এর মধ্যে বুঝাতে Among বসে।Ex-
i) Divide the mangoes among the friends.
Against-বিরুদ্ধে
বিরুদ্ধে বা বিপক্ষে বুঝাতে Against বসে।Ex-
i) We are against corruption.
ii) My brother fought against me.
কারো/কিছুর সুবিধা বা সুবিধার জন্য নয়, এমন বুঝাতে Against বসে।
Ex-
i) The evidence is against him.
ii) Her age is against her.
Durning-যাবৎ বা কোনো সময় বা স্থিতিকাল ধরে
একটি নিদিষ্ট সময় বা কাল থেকে কোনো কিছু চলছে বুঝাতে During বসে।Ex-
i) There are extra flights to Colorado during the winter.
ii) Please remain seated during the performance.
iii) During the 1990s Pop Culture exploded in popularity.
কোনো একটা সময় থেকে শুরু করা বা হওয়া বুঝাতে During বসে।
Ex-
i) He was taken to the hospital during the night.
ii) I only saw her once during my stay in Rome.
Within-মধ্যে
একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার আগে বা কোনো একটি সময়ের মধ্যে Within বসে।Ex-
i) You should receive a reply within seven days.
ii) The ambulance arrived within minutes of the call being made.
কোনো কিছু থেকে একটি নির্দিষ্ট দূরত্বের বেশি নয়, এমন বুঝাতে Within বসে।
Ex-
i) A house within a mile of the station.
ii) Is it within walking distance?
কোনো কিছুর পরিসর বা সীমার ভিতরে বুঝাতে Within বসে।
Ex-
i) That question is not within the scope of talk.
ii) We are now within range of enemy fire.
কিছু/কারো ভিতরে বুঝাতে Within বসে।
Ex-
i) The noise seems to be coming from within the building.
ii) There is discontent within the farming industry.
Around-চারদিকে/চারপাশে
চারদিকে বুঝাতে Noun Around বসে।Ex-
i) The house is built around a central courtyard.
ii) He put his arms around her.
iii) They walked around the lake.
Into-মধ্যে
বাহিরে থেকে ভিতরে আসা বুঝাতে Into বসে। Ex-
i) Come into the house.
ii) She dived into the water.
iii) He threw the letter into the fire.
একরূপ থেকে আরেক রূপ ধারণ বা অবস্থার পরিবর্তন করতে Into বসে।
Ex-
i) The fruit can be made into jam
.
ii) Can you translate this passage into German?
iii) They came into power in 2008.
তদন্ত করা বুঝাতে Into বসে।
Ex-
i) Look into the matter, please.
ii) An inquiry into safety procedures.
Towards-দিকে
কারো বা কিছুর দিকে যাওয়া বুঝাতে Towards বসে।Ex-
i) They were heading towards the German border.
ii) She had her back towards me.
কিছু অর্জনের কাছাকাছি যাওয়া বুঝাতে Towards বসে।
Ex-
i) This is a first step towards political union.
কারো/কিছুর সাথে সম্পর্কযুক্ত বুঝাতে Towards বসে।
Ex-
i) He was warm and tender towards her.
ii) Our attitude towards death.
Off-বিচ্যুৎ হওয়া
একটি স্থান বা সময় থেকে সড়ে যাওয়া বা বিচ্যুত হওয়া বুঝাতে Off বসে।Ex-
i) I fell off the ladder.
ii) Keep off the grass!
iii) An island off the coast of Spain.
vi) We're getting right off the subject.
vii) The electricity went off.
কাজ/দায়িত্ব থেকে দূরে সরে যাওয়া বুঝাতে Off বসে।
Ex-
i) He had ten days off school.
Besides-ব্যতীত বা এছাড়া
কোন কিছু ছাড়া বা ব্যতীত বুঝাতে Besides বসে।Ex-
i) We have lots of things in common besides music.
ii) Besides working as a doctor, he also writes novels in his spare time.
iii) I've got no family besides my parents.
Beside-পাশে
কারো/কিছুর পাশে বুঝাতে Beside বসে।Ex-
i) He sat beside her all night.
ii) A mill beside a stream.
Before-আগে/সামনে
কারো বা কিছুর আগে বা সামনে বুঝাতে Before বসে।Ex
i) Before lunch
ii) The day before yesterday
iii) The year before last he won a gold medal,
and the year before that he won a silver.
iv) She's lived there since before the war.
v) He arrived before me.
vi) She became a lawyer as her father had before her.
vii) Your name is before mine on the list.
viii) He puts his work before everything (= regards it as more important than anything else).
এমন কারো উপস্থিতিতে যে শুনছে, দেখছে তার আগে Before বসে।
Ex-
i) He was brought before the judge.
ii) She said it before witnesses.
iii) They had the advantage of playing before their home crowd.
After-পরে
কারো বা কিছুর বা কোনো সময়ের পরে বা পিছনে বুঝাতে After বসে।Ex-
i) We'll leave after lunch.
ii) They arrived shortly after 5.
iii) Not long after that he resigned.
During
নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু ঘটলে তা উল্লেখ করার জন্য আমরা Noun এবং Noun Phrases আগে Durning । চলাকালীন ইভেন্টের পুরো সময় উল্লেখ করতে Durning বসে।Ex-
i) She swims everyday during the summer
