.jpg)
Noun-নাম/বিশেষ্য
কোন কিছুর নামকে noun বলে। Noun প্রধানত দুই প্রকার।
1.Concrete
2. Abstract.
Concrete noun: যে noun এর বাহ্যিক অবস্থিতি আছে, যা দেখা যায়, ধরা যায় এবং যা ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা যায় তাকে Concrete noun বলে ।
Ex- Jamjl, book, pen, water,
Abstract noun : যে noun এর বাহ্যিক অবস্থিতি নাই, দেখা যায় না, ধরা যায় না, শুধু ইন্দ্রয়ের সাহায্যে অনুভব করা যায় তাকে abstract noun বলে।
Ex- Honesty, health, friendship, Independence,
*Concrete noun কে চারভাগে ভাগ করা যায়।
1. Proper Noun- বিশেষ বা নিদিষ্ট নাম
2.Common Noun- সাধারণ নাম
3.Material Noun - পদার্থবাচক নাম
4.Collective Noun- সমষ্টিবাচক নাম
1.Proper Noun: কোন কিছুর বিশেষ বা নিদিষ্ট নামকে Proper Noun বলে।
Ex- Comilla, Kamal, Hasan, Padma, Rose etc
2.Common Noun: কোন কিছুর সাধারণ নামকে Common Noun বলে।
Ex- Boy, girl, flower, river, city,
3.Material Noun : যে noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে বুঝায়, যা গণনায় যায় না, শুধু পরিমাপ করা যায় তাকে Material Noun বলে ।
Ex- water, rice, solt, sugar, milk, money, gold, iron etc
4.Collective Noun: যে নাম বা Noun দ্বারা সমষ্টিবাচক নামকে বুঝায় তাকে Collective Noun বলে।
Ex- Cattle, Team, party, class, Jury, meeting etc
# গণনা অনুসারে Noun দুই প্রকার। যথাঃ
( a). Countable Noun- গণনা বাচক নাম
(b).Uncountable Noun অগণনাবাচক নাম
(a). Countable Noun: যে Noun বা নাম গণনা করা যায় তাকে Countable Noun বলে।
Ex: boy, pen, book, chair
(b)Uncountable Noun: যে Noun গণনা যায় না তাকে Uncountable Noun বলে।
Ex- Rice, gold, iron, water, oil