google-site-verification=YOw5wYRDKdDfhtm-dZDvrFcag5soM1uNlAJJKbysJLI "Article" English Grammar/Rules of Article

Hey learners, this is an English website about English Grammar and Compositions. I hope that you learnt something by reading my articles.If you have any queries simply contact us. 

"Article" English Grammar/Rules of Article

  1. Article 

সাধারণত A,  An,  The কে Article বলে।   

Note: Article  সবসময় Noun এর পূর্বে বসে। 

যেমনঃ A cat, A dog, A pen. A book,  An Opera mini,  An Ink pot, An Apple,  

Article  দুই প্রকার। যথাঃ

  1. Indefinite article 

  2.  Definite article 

1.Indefinite article: কোন একক ব্যক্তি, বস্তু, প্রাণী, পদার্থ ইত্যাদিকে অনিদিষ্ট করে বুঝালে তাকে Indefinite article  বলে।  A  বা An কে   Indefinite article বলে।


যেমনঃ A boy, A girl, An old man, an SEO expert. 


Note:  উচ্চারণ Vowel sound --A, E,I, O, U হলে  An বসে। আর উচ্চারণ Consonant Sound হলে A  বসে।


Definite article:  কোন ব্যক্তি, বস্তু, পদার্থ, প্রাণী ইত্যাদি কে নিদিষ্ট করে বুঝালে তাকে  Definite article  বলে।

  …… Use of A/An-



Rule-1:শব্দের ১ম অক্ষর বা  letter 'O'   হলে an  বসে কিন্তু  'O' দ্বারা 'One' গঠিত হলে  a বসে। যেমনঃ

  • An orange . An old man

  • A One eyed man, A one act drama 

 

Rule-2: শব্দের ১ম অক্ষর ''U' হলে  এবং   'U' এর উচ্চারণ ইংরেজি 'You' এর মত হলে A বসে। কিন্তু 'U' এর উচ্চারণ বাংলা 'আ' এর মত হলে   An  বসে।

যেমনঃ  1. A Unique pen 2.A University student

3.An Umbrella 4.An Unkind person 

Rule-3শব্দের ১ম অক্ষর 'H' হলে এবং 'H'  এর উচ্চারণ বাংলা 'হ' এর মত হলে  A বসে। কিন্তু 'H' উচ্চারিত না হলে অথাৎ 'H'  এর উচ্চারণ Vowel sound হলে An   বসে।

যেমনঃ  1. I saw A horse 2. It is A half loaf.

3.Mr. Kalam is an honest man  4.He saw me  An hour ago. 

 

Rule-4: শব্দের ১ অক্ষর 'E' হলে সাধারণ An বসে। কিন্তু 'E' এর উচ্চারণ We এর মত হলে A বসে। যেমনঃ A ewe 


Abbreviation বা শব্দের সংক্ষিপ্ত রূপঃ 

যেমনঃ 

 an M.A  এখানে M এর সাউন্ড  am এর মত হচ্ছে। এভাবেই বাকি গুলো উচ্চারণ করে বের করতে হবে।

an L.L.B, a B.A, a  Phd, a C.A, 


Fixed/Mixed words:  এইগুলা মূখস্ত করতে হবে।

speak the Truth, Never tell a lie, in a nutshell,  in the end, FOR a walk, after a while, for the welfare,  a few, a lot, a little, a number of(plural)  the number of(singular), a great deal of, in the morning,  in the afternoon, in the evening, but at × night, The USA, The UK, The UAE, The punjab, is a must, 


Omission of A/An: যেখানে A/An বসে নাঃ

খাবের নাম, স্থানের নাম, মানুষের নাম, proper noun, material noun(যেগুলো  গননা করা যায় না), uncountable noun, abstract noun,  Plural noun, verb, singular adjective, pronoun,  possessive case or form আগে ও পরে(my, our, Their,  his, her, your) ইত্যাদি এর পরে A/An  বসে না।

Note: তবে খাবারের নামের আগে adjective থাকলে a/an বসে। 

I have __×__ breakfast in the morning. 

I have a good breakfast in the morning.


 

Exercise of A/An: Self Exercise

----book, -----flower, ----pen, ----boy, ----elephant, --- almirah, ----Chair,  ----tree, -----important task, ----old city, -----USA, ---- Kamal is a student.,  He lives  in -----Dhaka,  I -----have completed it,  they are -----good., It is ----excellent, ----Water is essential for us. -----We make buildings by ----iron, -----gold is a very precious metal, I have ---few friends. 


Use of The

  কোন ব্যক্তি, বস্তু, প্রাণীকে  নিদিষ্ট করে বুঝালে তার পূ্র্বে  The   বসে।  অর্থাৎ যাকে আমরা জানি, চিনি এমন জিনিসের পূর্বে The বসে।


 Rule-1:   জাতি বা শ্রেণী বুঝাতে The বসে।  যেমনঃ

 1.The cow is a very useful animal. 

2. The dog is a faithful animal. 

3.The Muslims are brave.

4.The Cristhian believes in God.

Rule-2: Plural Adjective  এর পূর্বে The  বসে। 

যেমনঃ

  1. The poor lag behind. 

  2. The rich are running after money.

  3. The industrious shine in life , The lazy/idle,  এরূপ Adj.


Rule-3: Superlative Degree বা যেসব শব্দের শেষে 'St' বা ''Est'  বা Most  থাকে তাদের পূর্বে The বসে।

যেমনঃ 

  1. He is the best boy in the class.

  2. Kalam is the tallest boy

  3. She is the most beautiful lady in the city


Rule-4:  Unique things বা এক ও অদ্বিতীয় বস্তু। অর্থাৎ যাহা পৃথিবীতে  এক নামে একটিই আছে আর নেই এমন জিনিসের পূর্বে The বসে।

The Earth, The world, The universe, The Sun, The moon, The sky, The Stars,  etc.


Rule-5: নদী,  সাগর, মহাসাগর, বন,  দ্বীপুঞ্জ, পাহাড়--পর্বতমালা, মরুভূমি,। 

যেমনঃ

  1. The Padma, The Maghna, The Jamuna,

  2. The Bay of Bengal, The Caspian Sea

  3. The Atlantic Ocean, The Pacific Ocean 

  4. The Amazon forest, The Sunderbans 

  5. The Andamans and The Nicobar Islands

  6. The Sahara Desert, The Gobi Desert 

Note: তবে একটিমাত্র দ্বীপ বা পর্বত হলে কোন article বসে না। যেমনঃ ---Mount Everest. 


Rule-6: সংবাদপত্র, প্রবিত্র ধর্মগ্রন্থ, বিখ্যাত বইয়ের নাম, বিখ্যাত অট্টালিকা বা বড় বড় ভবনের নাম, ইত্যাদি নামের পূর্বে The  বসে।

যেমনঃ

  1. The Daily Star, The Samakal, 

  2. The Holy Quran, The holy Bible,

  3. The Paradise Lost, The Shahnama, 

  4. The Taj Mahal,  The Eiffel Tower 

  5. The Kazi Nazrul Avenue, The Jurassic park


Rule-7: ভাষার নামের( Language)  পূর্বে The  বসে না কিন্তু ভাষা দ্বারা জাতিকে বুঝালে তার পূর্বে  The বসে। যেমনঃ

  • Mr.Sifat speaks -×- ‌ English like The English. 

Note: ১ম English দ্বারা ভাষা বুঝাচ্ছে তাই Cross বসেছে কিন্তু 2য় English দ্বারা ইংরেজ জাতিকে বুঝাচ্ছে তাই The বসেছে।

 

Rule-8: Material noun(  যেই গুলো গননা করা যায় না- water, tea, gold, iron) এর পূর্বে কোন Article বসে না। যেমনঃ

  • -×--Water is called life.

  • I drink --×-tea every morning. 

Note: কিন্তু কোন বিশেষ স্থানের পদার্থকে বুঝালে তার পূর্বে The বসে। যেমনঃ

  • The water in my pond is very pure.

  • The gold of Singapore is praiseworthy.

Rule-9: Abstract Noun এর পূর্বে কোন Article বসে না।   কিন্তু Abstract Noun  দ্বারা কোন  বিশেষ ব্যক্তির গুনকে বঝালে তার পূর্বে The বসে।

যেমনঃ 

  • --×--Honesty is a great virtue. 

  • --×-Self-control breeds all other virtues

But 

  1. The Honesty of Abdul  Kalam is known to all.

  2. The kindness of Hazi Mohammad Mohsin is praiseworthy. 


Rule-10: Double Comparative degree  বা যত তত বুঝতে উভয়ের পূর্বে The বসে। 

যেমনঃ 

  • The more you read, the more you Learn. 

  • The sooner, the better 


Rule-11: Ordinal number  এর পূর্বে The বসে। যেমনঃ The first,  The second,  The third এরুপ  fourth, fifth, sixth 


Rule-12: ঋতু বা season এর পূর্বে The বসালেও হয় না বসালেও হয়। The Rainy season,  The Autumn, --×--Winter 


Rule-13: চারদিকের নামের পূর্বে The বসে। যেমনঃ 

  • The East, The West, The North, The South 


Rule-14: একটির সাথে আরেকটির তুলনা করতে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে The  বসে।

  • Kazi Nazrul Islam is often compared with  The Shelley.( Shelley হচ্ছে একজন ইংরেজ কবি)


Rule-15: যেসকল Noun দ্বারা বৃত্তি বা পেশা বুঝায় তার পূর্বে The  বসে।  যেমনঃ 

  • Kamal Joined the army. 

 

Rule-16: Th  যুক্ত তারিখের পূর্বে The  বসে।

Such as:

  • Father came home on the 10th January. 

Rule-17: অর্থপূর্ণ বা বর্ণনা মূলক স্থানের পূর্বে The বসে। যেমনঃ 

  • The USA, The UK,  The UAE,  The Punjab, The Netherlands, 


Rule-18: Majority, police, public  এরা Plural হওয়াতে এদের পূর্বে The বসে। 

  • The majority of the students were present in the meeting.

  • The public is very excited to see Mortaza


Rule-19: কোন নাম বা Noun একবার বসার পর ২য় বার আবারও বসলে যতবার বসবে প্রতিবার The বসে। যেমনঃ

  • I saw a man. The man was my uncle. 

  • He has a cow. The cow is red.


Rule-20: Proper Noun এর পর যদি কোন গুন বাচক শব্দ বসে ঐ গুন বাচক শব্দের পূর্বে The বসে।

  • Alexander The great, conquered India.


Rule-21: And দ্বারা যুক্ত 2 টি Noun একই ব্যক্তি বা বস্তুকে  বুঝালে প্রথমটির পূর্বে The  বসে। কিন্তু যদি একই ব্যক্তি বা বস্তুকে না বুঝায় উভয়ের পূর্বে The বসে।

যেমনঃ

  • The Headmaster  and -×-secretary is the chief guests here. 

  • The Headmaster and The secretary  are present in the meeting. 

Rule-22: Park, Avenue,  street এদের পূর্বে The  বসে না। কিন্তু Road  হলে The বসে।যেমনঃ

  • I am sitting in × Park

  • -×-Street is unknown 

  • But The road is unknown to us


OMISSION OF ARTICLE-

যেখানে কোন Article বসে না।


 খাবারের নাম, মানুষের নাম, স্থানের নাম, দেশের নাম, abstract Noun( গুণবাচক নাম), Material Noun-(যে পদার্থগুলো  গণনা করা যায় না), Uncountable Noun-(যা গণনা করা যায় না), আল্লাহ নাম, Pronoun এর পূর্বে, Adjective এর পূর্বে , verb পূর্বে,  Possessive case -(My, our, his, Her, Their, its, Your), School, College, University, Hospital, Church,  Temple, Park, Avenue, Street, একাকী দ্বীপ, একক পর্বত,  নিজ আত্ত্বীস্বজন- মা, বাবা,ভাই  বোন, দিন, তারিখ ও বইয়ের নামের পূর্বে লেখকের নামের উল্লেখ থাকলে কোন Article বসে না।


ব্যতিক্রমঃ   খাবারের নামের পূর্বে Adj থাকলে a/an বসে, abstract noun দ্বারা কোন  ব্যক্তি বা বস্তুর গুন বুঝালে তার পূর্বে The বসে, Material Noun দ্বারা কোন  স্থানের পদার্থকে বুঝালে তার পূর্বে The বসে, Adjective plural হলে তার পূর্বে The বসে, School, college, Hospital, Church, Temple--বিশেষ উদ্দেশ্য যাওয়া বুঝালে তার পূর্বে The  বসে, রাস্তা দ্বারা Road বুঝালে তার পূর্বে The বসে, 



Note: আমি বিভিন্ন বোর্ড প্রশ্ন দেখে যেগুলো সব ধরনের পরীক্ষায় আসে সেই Rule গুলো দিয়েছি। আর যদি কোন ভূল হয় ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং পরামর্শ ও ভুল গুলো ধরিয়ে দিবেন। 


All copyright Reserved by the Author.

















Md.Khorshed Alam

Hi! This is Khorshed Alam, a freelancher& blogger .I work on online.I want to now work with this team.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post